শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

‘বিএনপির হুমকি দেখে আমরা অভ্যস্ত, এগুলো বারবার শুনি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ওবায়দুল কাদের বলেছেন, ইভিএম পদ্ধতিতে ভোট জালিয়াতির কোনো সুযোগ ছিল না। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। ছোটখাটো ভুল-ত্রুটি বাদ দিলে নির্বাচনটি একটি ভালো নির্বাচন হয়েছে। যারা পর্যবেক্ষক ছিলেন তারাও কিন্তু বিরূপ মন্তব্য করেননি, একমাত্র বিএনপি ছাড়া।

গতকাল শনিবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নবনির্বাচিত মেয়রদের সঙ্গে মতবিনিময়সভা শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি বিষোদ্গার করছে। কারণ তারা হেরে গেছে। তাদের বিষোদ্গার এত বেড়ে গেছে যে আন্দোলনের হুমকি দিচ্ছে। তাদের আন্দোলনের হুমকি দেখে আমরা অভ্যস্ত। এগুলো আমরা বারবার শুনে আসি।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনৈতিক মামলায় জেলে নেয়া হয়নি। রাজনৈতিক কারণে সরকার যদি খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হতো, তা হলে রাজনৈতিক কারণে মুক্তি দেয়ার প্রশ্ন আসত। যেহেতু রাজনৈতিক কারণে এই মামলা হয়নি, তাই রাজনৈতিক বিবেচনারও সুযোগ নেই।

তিনি আরও বলেন, খালেদা জিয়াকে আন্দোলন করে মুক্ত করবে তারা। তাহলে আন্দোলন করুক। কিন্তু আন্দোলন করছে কার বিরুদ্ধে? আন্দোলন করছে আদালতের বিরুদ্ধে। খালেদা জিয়াকে তো এই সরকার মামলাও দেয়নি। তত্ত্বাবধায়ক সরকার দিয়েছে এই মামলা।

আন্দোলনের নামে সহিংসতা করলে দাঁতভাঙা জবাব দেয়ার কথা উল্লেখ করে কাদের বলেন, তারা যে আন্দোলনই করুক, তারা আন্দোলন ডাক দিতে পারেন, তারা আন্দোলন করতে চাইলে করবেন; সরকার হিসেবে জনগণের জানমালের রক্ষার দায়িত্ব আমাদের। কোনো আন্দোলন যদি রাজনৈতিক হয়, আমরা সেটা রাজনৈতিকভাবেই মোকাবিলা করব। কিন্তু আন্দোলনের নামে যদি সহিংসতা হয়, যেটা তারা বারবার করে আসছে, সে রকম আন্দোলন তারা করতে চাইলে মোকাবিলা করা হবে। আমরা দাঁতভাঙা জবাব দেব।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশের অনুমতিপ্রাপ্তি সরকারের সহনশীলতার পরিচয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সরকার সহনশীলতার সঙ্গে বিষয়টা দেখছে। তাদের আন্দোলন আদালতের বিরুদ্ধে, প্রতিবাদ সমাবেশ আদালতের বিরুদ্ধে, সরকার এটি ধৈর্য সহকারে দেখছে। বিরোধীদের সমাবেশ করার অধিকার আছে, সেটা তারা বাস্তবায়ন করবে। সভা-সমাবেশে বাধা শেখ হাসিনার সরকার কখনো করেনি, করবেও না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ