শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

করোনা মোকাবিলায় আগাম প্রস্তুতি, ঢামেকে বিশেষ ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীন থেকে ছড়িয়ে করোনা ভাইরাস বিশ্বে ভয়ঙ্কর রূপ নিয়েছে। এ ভাইরাস প্রতিরোধে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাত বেডের ‘আইসোলেশন ইউনিট’ খোলা হয়েছে।

হাসপাতালের ইউনিট ২-এর নিচতলার জরুরি বিভাগে এই ব্যবস্থা করা হয়েছে। বেডের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষার জন্য বিভিন্ন সরঞ্জামও রয়েছে।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন বলেন, কারোনা ভাইরাস মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবে ৩০ জানুয়ারি আলাদা ইউনিট চালু হয়েছে। ঢাকা মেডিকেলের হাসপাতালের ইউনিট ২-এর নিচতলায় সাতটি বেড প্রস্তুত রাখা হয়েছে। আমরা ১২ জনকে একসঙ্গে চিকিৎসা দিতে পারব।

গত ২৬ জানুয়ারি রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মীরজাদী সেব্রিনা স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সব বিভাগীয় ও জেলা হাসপাতালে আইসোলেশন ইউনিট স্থাপনের নির্দেশনা দেয়া হয়। হাসপাতালগুলোয় কমপক্ষে ৫ শয্যার আইসোলেশন ইউনিট চালু করার কথা বলা হয়েছে।

এদিকে করোনা ভাইরাস শনাক্ত, ভ্যাকসিন গবেষণা এবং চিকিৎসার জন্য বিল গেটস দম্পতি ১০ কোটি ডলার দান করার ঘোষণা দিয়েছেন, আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা প্রায় ২ কোটি ডলার দান করেছেন, চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি শাওমি’র সিইও লি জুন ১৮ লাখ ডলার দান করেছেন।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ