মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮


‘আগামীর বাংলাদেশ গড়তে ক্যাম্পাসে আদর্শ ছাত্র রাজনীতি চর্চার বিকল্প নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইবরাহিম শওকত: রাজধানী ঢাকার যাত্রাবাড়িতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্ব আয়োজিত কর্মী সভার আয়োজন করেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শরিফুল ইসলাম রিয়াদ।

তিনি বলেন, সারাদেশের ক্যাম্পাসগুলোতে যখন ছাত্র রাজনীতির নামে সন্ত্রাস, হল দখল, খুন, ধর্ষণসহ সকল অপকর্ম চলছে তখন ইশা ছাত্র আন্দোলন ক্যাম্পাসে এক আলোকবর্তিকার নাম। ক্যাম্পাসে সুস্থ রাজনীতি চর্চায় দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে ইশা ছাত্র আন্দোলন। মাদক সন্ত্রাসমুক্ত আদর্শ ছাত্র সমাজ গঠনে কাজ করে যাচ্ছি আমরা। আগামীর বাংলাদেশ গড়তে ক্যাম্পাসগুলোতে আদর্শ ছাত্র রাজনীতি চর্চার কোন বিকল্প নেই।

[caption id="attachment_175956" align="aligncenter" width="300"] বই কিনতে ক্লিক করুন[/caption]

ঢাকা মহানগর পূর্বের সভাপতি মুহাম্মাদ আখতারুজ্জামান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাব্বির আহমেদের সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন- কেন্দ্রীয় শুরা সদস্য মুহা. জোবায়ের আহমাদ, নগর পূর্বের সাংগঠনিক সম্পাদক ইউসুফ পিয়াস, প্রশিক্ষণ সম্পাদক মালিক মাহমুদ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মাইনুল ইসলামসহ নগর ও থানা নেতৃবৃন্দ৷

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ