শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

দেশ পরিণত হয়েছে হীরক রাজার দেশে: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

মিছিলটি শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে কার্যালয়ের সামনে এসেই শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

পরে এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার কারাভোগের আজ ৭৩০ দিন। বিনা অপরাধে মিথ্যা মামলায় শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আজ ৭৩০ দিন কারাজীবন অতিবাহিত করছেন বেগম জিয়া। ক্ষমতার দম্ভে বর্তমান শাসকগোষ্ঠী রাষ্ট্র পরিচালনায় সর্বক্ষেত্রে ‘ধরাকে সরা জ্ঞান’ করছে।

‘শুধু ধরাকে সরা জ্ঞান নয়, দেশ পরিণত হয়েছে হীরক রাজার দেশে। হীরক রাজার দেশের মতোই বাংলাদেশের মন্ত্রী-নেতাদের উদ্ভট, অসামঞ্জস্য ও লাগামহীন কথাবার্তা এবং আচরণে দেশবাসী অতিষ্ঠ। অবৈধ ক্ষমতা ধরে রাখতে বিচার, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে কব্জায় নিয়ে দেশে নব্য-বাকশালী শাসন কায়েম করা হয়েছে। ফ্যাসিবাদের চূড়ান্ত সীমা অতিক্রম করে দেশকে এক ভয়াল নগরী বানানো হয়েছে। আওয়ামী প্রতিহিংসার রাজনীতির বেড়াজালে দেশ ও দেশের মানুষ এখন কাতরাচ্ছে’।

রিজভী বলেন, বিনা ভোটের সরকার জনগণের ওপর দমন-পীড়ণ চালিয়ে এবং গণতন্ত্রকে তাদের দুশমন হিসেবে গণ্য করে দেশ থেকে বিএনপিসহ সকল বিরোধী দল ও মতকে উধাও করার মাধ্যমে একচ্ছত্র ও এক ব্যক্তির শাসন বলবৎ রাখতে চায়। এই উদ্দেশ্য বাস্তবায়নে বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ সাজানো মিথ্যা ও বানোয়াট মামলায় আদালতের ঘাড়ে বন্দুক চাপিয়ে অন্যায়ভাবে কারাবন্দী রাখা হয়েছে।

তিনি বলেন, কারাবন্দিত্ব কেবলমাত্র এক ব্যক্তির হিংস্র প্রতিহিংসার কারণে। বেগম খালেদা জিয়া বর্তমানে শারীরিকভাবে ভীষণ অসুস্থ। তিনি ক্রমান্বয়ে চলৎশক্তি হারিয়ে ফেলছেন। তিনি অন্যের সাহায্য ব্যতিরেকে প্রাত্যহিক কোন কর্মই সম্পাদন করতে পারছেন না। কিন্তু তাকে সুচিকিৎসাটুকুও দেয়া হচ্ছে না। বেগম খালেদা জিয়ার অসুস্থতা দিনকে দিন চরম অবনতি হতে থাকলেও প্রতিহিংসাপরায়ণ সরকারের ক্রোধের আগুন যেন নিভছেই না।

মিছিলে তাঁতী দলের আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব হাজী মজিবুর রহমান, জাসাস কেন্দ্রীয় সহ-সভাপতি জাহাঙ্গীর আলম রিপন, ছাত্রদলের সাবেক নেতা আহসান উদ্দিন খান শিপন, শেখ আব্দুল হালিম খোকন, মেহবুব মাসুম শান্ত, কে এম রেজাউল করিম রাজু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ওমর ফারুক কাওসার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ, সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ