বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

সিলেটের প্রবীণ আলেম মাওলানা সিরাজুল হক এর ইন্তেকালে প্রবাসীদের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রশীদ আহমদ: সিলেট থেকে> সিলেটের প্রবীণ আলেম,সিলেট সরকারী আলিয়া মাদরাসার প্রাক্তন মুহাদ্দিস ও হোস্টেল সুপার অধ্যাপক মাওলানা সিরাজুল হক ইন্তিকাল করেছেন ,ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গত ৫ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ সময় রাত ১০ টায় নিজ বাসভবন দরগাহ মহল্লায় ইন্তেকাল করেছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মরহুমের দুই ছেলে ও তিন মেয়ে। বড় ছেলে ও মেয়ে থাকেন লন্ডনে, মেজো মেয়ে থাকেন আমেরিকায় এবং ছোট ছেলে-মেয়ে থাকেন বাংলাদেশে। এছাড়াও হজরতের অনেক ছাত্র, মুহিব্বীন ও মুতাআল্লিকীন এবং আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা ৭ ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুমা দরগাহে হজরত শাহজালাল রহ. মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

ক্রমেই সিলেটবাসী অভিভাবক শূন্য হয়ে পড়েছেন। বরেণ্য আলেমরা একে একে বিদায় নিচ্ছেন। পাড়ি জমাচ্ছেন পরকালের দিকে।যারা ছিলেন আলেম গড়ার কারিগর।ছিলেন ধর্মীয় অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিত্ব।তারা ছিলেন নতুন প্রজন্মের অনুসরণীয় ও সর্বজন শ্রদ্ধেয়।মাত্র কয়েক দিনের ব্যবধানে চলে গেলেন কওমি অঙ্গনের শীর্ষ আলেম,আল্লামা তফাজ্জুল হক হবিগঞ্জী রহ. আর গত ৫ই ফেব্রুয়ারি সরকারী মাদরাসা অঙ্গনের অন্যতম মুহাদ্দিস মাওলানা সিরাজুল হকও চলে গেলেন না ফেরার দেশে।

রহুম মাওলানা সিরাজুল হক দীর্ঘদিন ধরে কিডনি ও প্যারালাইসেস সহ অনেক অসুখে ভুগছিলেন।মাওলানা সিরাজুল হক দীর্ঘকালীন সিলেট সরকারী আলিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ছিলেন।এর পুর্বে তিনি মাদরাসা-ই আলিয়া ঢাকায় দীর্ঘদিন সুনামের সাথে শিক্ষকতাও করেছেন। তাঁর জন্মস্থান সিলেটের বিয়ানীবাজার উপজেলার আঙ্গাঁরজুর গ্রামে।

এদিকে সিলেটের প্রবীণ শিক্ষাবিদ, অধ্যাপক মাওলানা সিরাজুল হকের ইন্তেকালে শোক জানিয়েছেন টাইম টিভির সিইও এবং বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, দৈনিক কাজিরবাজার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ সুজাত আলী, মাওলানা আবদুল মতীন ফাউন্ডেশন সিলেট এর অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আখতার হোসাইন,সাংবাদিক এমদাদ চৌধুরী দীপু।

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও ইয়র্ক বাংলা ম্যাগাজিন এর সম্পাদক মাওলানা রশীদ আহমদ, ফাউন্ডেশন অফ গ্রেটার জৈন্তা নিউইয়র্ক এর সেক্রেটারি জেনারেল জামীল আনছারী,হিউম্যানিটি ক্লাবের সেক্রেটারি আলম চৌধুরী প্রমুখ।নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ