বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

শেরপুরের বরেণ্য আলেম মুফতি মুসলিম উদ্দীনের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শেরপুরের ঐতিহ্যবাহী জামিয়া সিদ্দিকিয়া তেরা বাজার মাদরাসার শায়খুল হাদিস মুফতি মুসলিম উদ্দীন আর নেই।  ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

৫ ফেব্রুয়ারি (বুধবার)  দিবাগত রাত ১০টা ৪০ মিনিটে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় শেরপুর কলেজ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে তার মেয়ে জামাতা মাওলানা লাবীব আব্দুল্লাহ আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

মুফতি মুসলিম উদ্দীন দীর্ঘ ৩৫বছর শেরপুর তেরা বাজার মাদরাসার শায়খুল হাদিস ও শেরপুর পুরাতন বাস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছিলেন তিনি। এছাড়াও তিনি দীর্ঘদিন নেত্রকোনার জামিয়া মিফতাহুল উলুমের মুহাদ্দিস ও নান্দাইলের বাড়ইগ্রাম মাদরাসায় মুহতামিম ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ