সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
রাঙামাটিতে অগ্নিকাণ্ড: পুড়ল কারখানা ও বসতঘর  সাইয়েদুল ইস্তিগফার: অর্থ ও উচ্চারণ রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ সচিবালয়ে ভোটার তালিকা চেয়েছে ইসি ‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত

তুরস্কে বিমান দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের সাবিহা গকচিন বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে পেগাসাস এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ছিটকে পড়ে কমপক্ষে একজন নিহত হয়েছেন। বুধবারের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১৫৭ জন। খবর বিবিসির।

রানওয়ে থেকে ছিটকে গেলে বিমানটি তিন খণ্ড হয়ে যায়। এ দুর্ঘটনার পর সাবিহা বিমানবন্দরের সব ফ্লাইটের ওঠানামা স্থগিত রাখা হয়।

বোয়িং ৭৩৭ মডেলের বিমানটি ১৭১ যাত্রী ও ছয় ক্রু নিয়ে তুরস্কের ইজমির শহর থেকে আকাশে উড়েছিল। প্রচণ্ড বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার মধ্যে অবতরণ করতে গিয়ে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে।

ইস্তানবুলের গভর্নর আলি ইয়েরলিকায়া জানিয়েছেন, আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তুরস্কের যাত্রীবাহী বিমানটির ২০ যাত্রী ছিলেন বিদেশি। নিহত ব্যক্তি তুরস্কের নাগরিক।

ইয়েরলিকায়া জানান, বিরূপ আবহাওয়ার কারণে রানওয়েতে বিমানটি টাল সামলাতে পারেনি। পিছলে রানওয়ে থেকে ৫০-৬০ মিটার দূরে ছিটকে যায়। তাতেই বিমানটি কয়েক টুকরো হয়ে গিয়েছে। আহতরা ইস্তানবুলের ১৮টি হাসপাতালে ভর্তি রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ