বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

আ’লীগ নেতা হত্যায় ৩ জনের ফাঁসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান ভূঁইয়া হত্যা মামলায় তিন জনের ফাঁসি এবং পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

আজ  বৃহস্পতিবার লক্ষ্মীপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনূর এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কফিল উদ্দিন (৩৫), একই ইউনিয়নের পিতারকান্দি গ্রামের আবদুর রহমান (৩৮) এবং মো. জয়নাল (৪০)।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ওই গ্রামের মো. জুলফিকার, খোরশেদ আলম, ইয়াসিন আরাফাত রাফি, মো. মুক্তার ও মো. শাহজালাল। এদের মধ্যে শুধু কফিল উদ্দিন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক আছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ২১ মে চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল মান্নানকে বাড়ির পাশে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় তার স্ত্রী আঞ্জুম আরা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। পরের বছর জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করে আটজনের বিরুদ্ধে আদলতে অভিযোগপত্র দেয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ