বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

ফেনসিডিলের বোতল দিয়ে বাংলাদেশের মানচিত্র, সমালোচনায় বিজিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়ায় জব্দ করা ফেনসিডিলের বোতল দিয়ে বাংলাদেশের মানচিত্র বানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা ও বিতর্ক।

গতকাল এ এ ঘটনা ঘটে। কুষ্টিয়ার মিরপুরে বিজিবি একটি অনুষ্ঠান আয়োজন করে। সেখানে জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জব্দকৃত ফেনসিডিলের বোতল দিয়ে বাংলাদেশের মানচিত্রের আদলে একটি প্রতিকৃতি তৈরি করা হয়। প্রতিকৃতির ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হলে তা দ্রুত ভাইরাল হয়।

সমালোচকরা বলছেন, ফেনসিডিলের বোতল দিয়ে বাংলাদেশের মানচিত্র তৈরি করে দেশের অপমান করা হয়েছে। মাদক ধ্বংসের অনুষ্ঠানের গুরুত্ব খর্ব করে বিষয়টিকে হাস্যরসের বিষয় হিসেবে তুলে ধরা হয়েছে। বিজিবির মত একটি সংস্থা থেকে এ ধরনের কার্যক্রম অগ্রহণযোগ্য।

তবে এ বিষয়ে বিজিবি বলছে, কোনো উদ্দেশ্য নিয়ে এ কাজটি করা হয়নি। বাংলাদেশের সব অঞ্চলেই মাদকের বিস্তার এমন কিছু বোঝাতেই প্রতিকৃতিটি তৈরি করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ