বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

পিরোজপুরে মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা, মেয়ে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নিজের মাকে কুপিয়ে হত্যা করেছেন তার মেয়ে।

আজ বুধবার সকালে এ ঘটনায় অভিযুক্ত মেয়ে তামান্না জেরিন রুমানাকে (২৮) তার নিজ বাসা থেকে আটক করেছে পুলিশ।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান জানান, উপজেলার উত্তর কলেজপাড়া এলাকায় এক বাসায় এক নারীকে তার মেয়ে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ফিরোজ নাসরিনের (৫৫) লাশ উদ্ধার করেছে।

দা দিয়ে মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যার অভিযোগে নিহতের মেয়ে রুমানাকে আটক করেছে পুলিশ। নিহত ফিরোজ নাসরিন মঠবাড়িয়া উপজেলার উত্তর কলেজপাড়া এলাকার মৃত হেমায়েত উদ্দিনের স্ত্রী।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে খোঁজ নিয়ে জানা যায় আটক তামান্না জেরিন রুমানার মানসিক সমস্যা আছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ