সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
রাঙামাটিতে অগ্নিকাণ্ড: পুড়ল কারখানা ও বসতঘর  সাইয়েদুল ইস্তিগফার: অর্থ ও উচ্চারণ রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ সচিবালয়ে ভোটার তালিকা চেয়েছে ইসি ‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত

করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেই সৌদি আরবে বার্ড ফ্লু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যাপী করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রবল আকারে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে দেখা দিয়েছেন বার্ড ফ্লুর প্রাদুর্ভাব। বিশ্ব পশুস্বাস্থ্য সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা দ্যা ওয়ার্ল্ড অরগাইজেশন ফর অ্যানিমেল হেলথ (ওআইই) দেশটিতে মারাত্মক এই সংক্রামক ছড়ানোর তথ্য জানিয়েছে।

চীনের উহান প্রদেশ থেকে সৃষ্ট করোনাভাইরাস ২০১৯ এনসিওভির সংক্রমণ ঠেকাতে বিশ্ব যখন ব্যস্ত, তখনই বার্ড ফ্লু প্রাদুর্ভাব দেখা দিলো সৌদি আরবে। সৌদি আরবের কৃষি মন্ত্রণালয়ের বরাত দিয়ে ওআইই তাদের প্রতিবেদনে জানায়, সৌদির রাজধানী রিয়াদ থেকে দেড় শ কিলোমিটার উত্তরের সুদাইর অঞ্চলে বার্ড ফ্লুর প্রকোপ দেখা দিয়েছে। সেখানে ২২ হাজারের বেশি প্রাণী এ প্রাদুর্ভাবে মারা গেছে।

সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তিন লাখ ৮৫ হাজার পাখি মেরে ফেলা হয়েছে বলেও জানায় বিশ্ব পশুস্বাস্থ্যের আন্তর্জাতিক এ সংস্থা। এর আগে ২০১৮ সালের জুলাই মাসে সৌদিতে বার্ড ফ্লুর প্রকোপ দেখা দিয়েছিল।

এর আগে বার্ড ফ্লুর এইচ৫এন৪’র যে প্রজাতি সৌদি আরবে শনাক্ত করা হয়েছে তা মানুষের শরীরে সংক্রমণ ঘটায় না বলে মনে করা হয়েছে। কিন্তু এ ভাইরাস আরও শক্তিশালী এবং রোগ বিস্তারে সক্ষমতা অর্জন করছে বলে ঘোষণা করা হয়েছে।

সৌদি ছাড়া ভিয়েতনামেও একই ধরনের বার্ড ফ্লুর প্রকোপ দেখা গিয়েছে বলে জানিয়েছে ওআইই। তাদের প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটিতে রোগ বিস্তারে সক্ষম মারাত্মক ভাইরাস এইচ৫এন৬’র প্রজাতি পাওয়া গেছে। প্রকোপে সেখানে মারা গেছে দুই হাজার ২০০ পাখি।

উল্লেখ্য, ফেব্রুয়ারি ১ তারিখ চীনের হুনান প্রদেশে এইচ৫এন১ বার্ড ফ্লুর প্রকোপ দেখা গেছে বলে খবর পাওয়া যায়। এর প্রাদুর্ভাবে আক্রান্তদের ৬০ শতাংশই প্রাণ হারায়। অন্যদিকে ২০১৯ এনসিওভিতে আক্রান্তদের মাত্র দুই শতাংশ মারা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ