বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

মদ খেয়ে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারে বেড়াতে গিয়ে ঢাকার দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মারা গেছেন। গত রবিবার তাঁদের একজন মারা গেছেন কক্সবাজারে এবং অপরজন চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা গেছেন রাজধানী ঢাকায়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শাহজাহান কবির জানান, আবির রহমান রুমি (২৪) ও তার বন্ধু মোহাম্মদ আরেফিন (২৫) নামের দুই ছাত্র গত দু’দিনে মারা গেছেন। তারা দুই জনই কক্সবাজার বেড়াতে এসেছিলেন।

ওসি শাহজাহান কবির জানান, তারা চার বন্ধু গত শুক্রবার কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। সাগরপাড়ের একটি হোটেলে কড়্গ ভাড়া নিয়ে তারা মাদক সেবন করেন। শনিবার চারজনই অসুস্থ হয়ে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে যান। রবিবার দুপুরে আবির রহমান কক্সবাজার সদর হাসপাতালে মারা যান। গুরুতর অসুস্থ অবস্থায় মোহাম্মদ আরেফিন এবং তার আরেক বন্ধুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।

তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল সোমবার ভোরে আরেফিনও মারা যান। তাদের অপর বন্ধু মুনতাসির তাহামিদ নিসর্গকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে ঢাকায় নিয়ে আসা হয়েছে।

এ বিষয়ে কক্সবাজার সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) মাসুম খান জানান, কক্সবাজার জেলা সদর হাসপাতালের চিকিৎসকগণ জানিয়েছেন, মাদকের কারনে তারা সবাই অসুস্থ হয়ে পড়েন।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ