বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

ফেসবুকে ইসলামবিরোধী স্ট্যাটাস দেয়ায় যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পিরোজপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলামবিরোধী মন্তব্য করায় এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে মঠবাড়িয়া থেকে অরুণ ঘরামী নামে ওই যুবককে আটক করেছে পুলিশ। আটক অরুণ ঘরামী (২৩) মঠবাড়িয়া উপজেলার ছোট শিংগা গ্রামের বিপুল ঘরামীর ছেলে।

জানা গেছে, অরুণ তার নিজের ফেসবুক আইডি দিয়ে ইসলামবিরোধী অশ্লীল স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে মুসলিম যুবকরা ক্ষুব্ধ হয়ে মঠবাড়িয়া উপজেলা পরিষদ গেট সংলগ্ন রাস্তায় বসে অরুণ ঘরামীকে ধরে গণধোলাই দেয়। পুলিশ এ খবর পেয়ে জনতার হাত থেকে উদ্ধার করে অরুণকে থানায় নিয়ে যায়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মুহা. মাসুদুজ্জামান জানান, বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ