বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

জমিতে হাঁস যাওয়ায় যুবককে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হবিগঞ্জের লাখাইয়ে জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে মফিজুল মিয়া (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে লাখাই উপজেলার আমানুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মফিজুল মিয়া ওই গ্রামের ধনু মিয়ার ছেলে। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

লাখাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, মফিজুল মিয়ার একটি হাঁসের খামার রয়েছে। দুপুরে তার খামারের হাঁস প্রতিবেশী আছকির মিয়ার ছেলে বয়াতুল মিয়ার জমিতে যায়।

এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বয়াতুল তার হাতে থাকা ধারালো দা দিয়ে মফিজুলের ঘাড়ে কোপ দেন। এতে ঘটনাস্থলেই মফিজুল মারা যান। ঘটনার পর বাড়িঘর তালা দিয়ে বয়াতুলসহ তার পরিবারের লোকজন পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মফিজুলের মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, অভিযুক্ত বয়াতুলকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ