রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির

কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত-অধিকৃত জম্মু-কাশ্মীরে দেশটির সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তবে হেলিকপ্টারের দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সেনা কর্মকর্তারা।

সোমবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় বেলা সোয়া ১১টার দিকে জম্মুর রিয়াসি জেলায় এ ঘটনাটি ঘটে।

ইন্ডিয়া টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, জম্মুর রিয়াসি জেলায় ভারতীয় সামরিক বাহিনীর একটি চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

দেশটির সরকারি সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া বলছে, প্রশিক্ষণ ওই হেলিকপ্টারটি উড্ডয়নের কিছুক্ষণ পরপরই বিধ্বস্ত হয়। জম্মুর উধামপুর থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল।

হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেডের তৈরি অত্যাধুনিক এই চিতা হেলিকপ্টার দেশটির প্রতিরক্ষা বাহিনীর বহরে যুক্ত হয় ১৯৭৩ সালে। ভারতীয় বিমান বাহিনীর পাশাপাশি দেশটির সামরিক বাহিনীও এই হেলিকপ্টার ব্যবহার করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ