মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু চিকিৎসকদের বিসিএসে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১

চীনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা সুবিধা স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের কারণে চীন ও বাংলাদেশের মধ্যে সাময়িকভাবে চীনা নাগরিকদের যাতায়াত নিয়ন্ত্রণ করতে চায় সরকার। এ লক্ষ্যে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

রবিবার (২ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর ইটালি সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা নিয়ম করেছি যে, এখানে যেসব চীনা নাগরিক কর্মরত আছেন, তারা যেন এখন চীনে না যান। একইভাবে যারা চীন থেকে আসেন, তাদের অন অ্যারাইভাল ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তারা আসতে হলে ভিসা নিয়ে আসতে হবে এবং ভিসা আবেদনের সঙ্গে একটি মেডিক্যাল সার্টিফিকেট দিতে হবে। এটি সাময়িক, আমরা চীনা রাষ্ট্রদূতকে জানিয়েছি। এতে তাদেরও কোনও আপত্তি নেই। আমরা যাতায়াত নিয়ন্ত্রণ করতে চাইছি। আমরা তাদেরকে অনুরোধ করেছি, তাদের প্রকল্পে চীন থেকে নতুন লোক নিয়োগ না দিলে ভালো হয়।’

বাণিজ্যিক ক্ষেত্রে এটি কোনও সমস্যা হবে কিনা, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও চীনের মধ্যে অত্যন্ত ভালো সম্পর্ক। এর কোনও প্রভাব বাণিজ্যে পড়বে না।’

এরইমধ্যে চীনের উহান থেকে বাংলাদেশিদের ঢাকায় ফেরত নিয়ে আসা হয়েছে। তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে তিনি জানান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ