রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ঘরে ফেসবুক চালানোয় ভোটকেন্দ্রে যাননি অনেকে: ইসি সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনেকে ঘরে বসে আরাম আয়েশ করেছেন, ফেসবুক ব্যবহার করেছেন, তাই ভোটকেন্দ্রে যাননি বলে জানিয়েছেন ইসি সচিব মো. আলমগীর।

আজ রোববার (০২ ফেব্রুয়ারি) বিকেলে ইসি সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করে একথা বলেন তিনি।

এরআগে ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দুই সিটির ভোট অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। শনিবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, ৩০ শতাংশের নিচে ভোট পড়েছে, এর বেশি নয়। যারা কেন্দ্রে গিয়েছেন সবাই ভোট দিতে পেরেছেন। কেউই ভোট না দিয়ে ফেরেননি।

নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ায় ভোট কেন্দ্রগুলোতে এক রকম অলস সময় কাটান প্রার্থীদের পোলিং এজেন্ট এবং নির্বাচনী কর্মকর্তারা।

সকাল থেকে ভোটার উপস্থিতি কম দেখার পর নির্বাচনী কর্মকর্তা থেকে শুরু করে প্রার্থীরাও বলেছিলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে। কিন্তু বেলা সোয়া একটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল কেন্দ্রে দেখা গেছে, চুপচাপ বসে আছেন পোলিং এজেন্ট এবং প্রিসাইডিং অফিসাররা।

ঢাকা উত্তর সিটির বিভিন্ন কেন্দ্র ঘুরে সময় সংবাদের প্রতিবেদক রাশেদ বাপ্পী জানিয়েছেন, ভোট গ্রহণ শুরুর পাঁচ ঘণ্টা পার হয়ে গেলেও কেন্দ্রগুলোতে ভোটারদের লাইন বলতে যা বোঝায় তা চোখে পড়েনি। কোথাও কোথাও একেবারেই ফাঁকা। কিছু কিছু জায়গায় সামান্য লোকজন দেখা গেছে। ভোট দিতে মানুষের ছুটে আসার মতো কোনো কিছুই চোখে পড়েনি।

এদিকে ভোটার উপস্থিতি কম হওয়া নিয়ে হতাশা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাও।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ