বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

খতমে নবুওয়ত সম্মেলন সফল করতে নারায়নগঞ্জে মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রবিউল ইসলাম
নারায়নগঞ্জ প্রতিনিধি

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে আন্তর্জাতিক তাহাফফুযে খতমে নবুওয়ত বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত ১ ফেব্রুয়ারি (শনিবার) ইসলামী মহাসম্মেলন সফল করার লক্ষ্যে মিছিল করেছে স্থানীয়রা।

গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ জুমা নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ভুইগড়ে বিক্ষোভ মিছিল করে তারা।

স্থানীয় দাওয়াতুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা মামূনুর রশিদের নেতৃত্বে এ মিছিল বের করেন মজলিসে তাহাফফুযে খতমে নব্যুয়ত এর নেতৃবৃন্দ।

মিছিলে দেলপাড়া ও ভূইগড় এলাকার স্থানীয় বাসিন্দা ও মুসুল্লিরা যোগ দেন। সকলকে ১লা ফেব্রুয়ারি শনিবার জামতলা মহাসমাবেশে যোগদানের উদাত্ত আহবান জানানো হয়।

এসময় স্থানীয় উলামায়ে কেরামের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা সালাহউদ্দিন, মাওলানা মুস্তফা কামাল, মাওলানা উমর ফারুক, মাওলানা মাজহার, মাওলানা জহিরুল ইসলাম সিরাজী, মাওলানা নুরুল্লাহ, মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা উবাইদুল্লাহ, মাওলানা হিফজুর রহমান, মাওলানা রবিউল ইসলাম প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ