বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

ইসলাম নিয়ে কটূক্তি করা স্ট্যাটাস শেয়ার করে শিক্ষক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইসলাম ধর্মকে কটূক্তি করা ফেসবুক স্ট্যাটাসকে শেয়ার করার অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।

ওই শিক্ষকের নাম সুবীর দাস। তিনি আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের চরলারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত।

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উসকানি দেয়ার অভিযোগে সুবীর দাসকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ মাহমুদ।

তিনি বলেন, ‘ফেসবুকে সুবীর দাসের শেয়ার করা একটি স্ট্যাটাস সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছিল। তার সেই স্ট্যাটাসের জেরে লালপুরে উত্তেজনা বিরাজ করছে। এর পর স্থানীয়দের অভিযোগ ও ঘটনার সত্যতা নিশ্চিতের পর সুবীর দাসকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।’

তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি জাবেদ মাহমুদ।

তিনি বলেন, ‘সুবীর যেই স্ট্যাটাসটি শেয়ার করেছিল সেখানে ইসলাম ধর্মকে কটূক্তি করা হয়েছে।’

সুবীরকে আটকের পর লালপুরের বর্তমানে পরিস্থিতি শান্ত জানিয়ে জাবেদ মাহমুদ বলেন, ‘এ ঘটনায় আমরা সজাগ রয়েছি। আইনশৃংখলা পরিস্থিতির যেন অবনতি না হয় সেজন্য লালপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আবুল খায়ের বলেন, ‘ইসলাম ধর্মকে কটুক্তির জেরে ওই শিক্ষককে থানায় নিয়ে গেছে পুলিশ। বিষয়টি নিয়ে এলাকা উত্তেজনা বিরাজ করলেও এখন পরিস্থিতি শান্ত। তবে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, সে জন্য সব মহলকে সচেতন থাকতে আহ্বান জানাই।’

বিষয়টি এখন আইনশৃঙ্খলা বাহিনী দেখবে জানিয়ে তিনি বলেন, ‘এ নিয়ে গুজব ছড়িয়ে কেউ শান্তি বিনষ্ট করার অপচেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

এ বিষয়ে আটক সুবীর দাসের বক্তব্য নেয়া যায়নি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ