বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

‘ইশা'আতুল কুরআন ফাউন্ডেশন’র জেলা ভিত্তিক বাছাইপর্ব অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট প্রতিনিধি: সিলেট মডেল মাদরাসায় 'ইশ'আতুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’র ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২০’-এর সিলেট জেলা ভিত্তিক বাছাইপর্ব শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

'ক' এবং 'খ' দুই গ্রুপে সকাল ৯টা থেকে বাছাই শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলে। শতাধিক প্রতিযোগীর মধ্য থেকে মোট ১২ জন প্রতিযোগী মূল পর্বের টিকিট পান।

সিলেট মডেল মাদরাসার প্রিন্সিপাল, বিশিষ্ট শিক্ষাবিদ হাফেজ মাওলানা জাকারিয়া আল হাসানের সভাপতিত্বে বাছাইপর্বের ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামেয়া মাহমুদিয়া সুবহানিঘাট মাদরাসার ভাইস প্রিন্সিপাল, বিশিষ্ট আলেমে দীন হযরত মাওলানা আহমদ সগীর।

[caption id="" align="aligncenter" width="720"] হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা[/caption]

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইশা'আতুল কোরআন ফাউন্ডেশনের মহাসচিব হাফেজ মাওলানা ওমর ফারুক, হুফফাজুল কোরআন সোসাইটির সভাপতি হাফেজ কারী আখতার হোসাইন, জেএমজি কার্গো লিমিটেডের সাবেক কান্ট্রি ডিরেক্টর, শিক্ষানুরাগী আলহাজ্ব জালাল আহমদ, সিলেট মডেল মাদরাসার শিক্ষক নাযীফুল হক, হিফজ বিভাগের প্রধান হাফেজ মাওলানা তানভীর আহমদ, শিক্ষক সালেহ আহমদ জুনাইদ হক প্রমুখ।

বাছাই পর্বে বিজয়ী হওয়া ১২ জন প্রতিযোগি আগামী ৪ মার্চ ঢাকায় মূল পর্বে অংশ গ্রহণ করবে। গ্রান্ড ফাইনাল প্রতিযোগিতায় উত্তীর্ণ ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীকে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আকর্ষনীয় পুরষ্কার ও সনদপত্র প্রদান করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ