সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


আলেমদের কল্যাণে বাংলাদেশের মানুষ আল্লাহমুখী হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন (বাপ্পি)
ময়মনসিংহ থেকে

স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আলেমদের কল্যাণে বাংলাদেশের মানুষ আল্লাহমুখী হয়েছে এবং হচ্ছে , যা আমি সৌদি আরব ছাড়া অন্য কোথাও দেখিনি। তারা আমাদের দীনের কথা, কুরআনের কথা শিখিয়েছেন বলেই আমরা এই দৌলত পেয়েছি।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার চরখরিচায় জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়ার বার্ষিক ওয়াজ মাহফিলে যোগদান করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খতমে কুরআন ও খতমে বুখারি শরিফ উপলক্ষে আয়োজিত এ মাহফিলে রাজধানীর গুলশান সেন্ট্রাল আজাদ মসজিদের খতিব, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদরাসার মুহতামিম ও মজলিসে দাওয়াতুল হকের আমির মহিউস সুন্নাহ আল্লামা মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্ব করছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেন, আল্লামা মাহমুদুল হাসান সারা বাংলাদেশের একজন খ্যাতিমান আলেম। তাকে আপনারা যে এত ভালোবাসেন, আজ এখানে না আসলে তা বুঝতে পারতাম না।

তিনি বলেন, আল্লামা মাহমুদুল হাসান তার গ্রামের বাড়িতে এত সুন্দর মসজিদ ও মাদরাসা গড়ে তুলেছেন, তা দেখে আমি অভিভূত হয়েছি। আমি তাকে বিশ্বাস করি, তার প্রতি আমার ভালোবাসা আরও বেড়ে গেল। এখানে আনসে পেরে, আমি আল্লাহর দরবারে লাখো-কোটি শুকরিয়া জানাই।

এর আগে জুমার নামাজ পূর্ব বক্তব্যে মন্ত্রী বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার কুরআন ও সুন্নাহর বাইরে গিয়ে কখনো কোনো কিছু করবে না। এ ব্যাপারে আমরা ওয়াদাবদ্ধ।’

তিনি বলেন, ‘আমরা দেশের প্রতিটি জায়গায় সুন্দর সুন্দর মসজিদ করে যাচ্ছি। আলেম-ওলামাদের প্রতি সবসময় আমাদের শ্রদ্ধা রয়েছে। কওমি সনদের স্বীকৃতিও প্রধানমন্ত্রী দিয়েছেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি জেলা-উপজেলার মসজিদের খেয়াল রাখেন।’

সরকার জুমার খুতবায় হস্তক্ষেপ করেনি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘একটি শ্রেণি সাধারণ মানুষকে বুঝিয়েছে, আমরা নাকি জুমার নামাজের আগে খুতবায় হস্তক্ষেপ করেছি। তবে আমরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছি, ইমাম সাহেব খুতবার আগে যে বয়ান করেন সেই বয়ানে দেশের কথা বলবেন, সমস্যার কথা বলবেন, মাদক-সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে বলবেন। কিন্তু একটি মহল অপব্যাখ্যা দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল।’

বাংলাদেশকে মসজিদের দেশ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান আরও বলেন, ‘মসজিদের দেশ বাংলাদেশ। দেশের অলিতে গলিতে মসজিদ রয়েছে। বাংলাদেশের মানুষের মতো আল্লাà¦