শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মুরাদাবাদ আজিজিয়া মাদরাসার বার্ষিক সভা শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ চন্দনাইশস্থ মুরাদাবাদ আজিজিয়া মাদরাসার ৪১ তম দুই দিনব্যাপী বার্ষিক সভা আগামী ৩০ ও ৩১ জানুয়ারি (বৃহস্পতি ও শুক্রবার) মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে।

জামিয়া ইসলামিয়া পটিয়ার পরিচালক ও শায়খুল হাদিস মাওলানা মুফতি আব্দুল হালিম বোখারী প্রধান মেহমান ও মাওলানা আবু তাহের সুনামগঞ্জী প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।

এছাড়া অন্যান্যদের মাঝে বয়ান করবেন- জামিয়া পটিয়ার মুহাদ্দিস মাওলানা মুফতি শামশুদ্দিন জিয়া, মাওলানা মুফতি শামীম আল মামুন কাসেমী ফেনী, মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ, মাওলানা মোস্তফা বিন নূরী, মাওলানা হাবিবুল ওয়াহেদ, মাওলানা কাজী আকতার হুসাইন, মাওলানা আব্দুল হাকিম চন্দনাইশী, মাওলানা কারী নূরুল্লাহ, মাওলানা ইমাম জাফর, মাওলানা আনোয়ার হোসাইন আযহারী, মাওলানা সৈয়দুল হক, মাওলানা নোমান জাহাঙ্গীর, মাওলানা আব্দুর রহীম চট্টগ্রাম, মাওলানা মুফতি হাসান মুরাদাবাদী ও মাওলানা আব্দুল আলিম প্রমুখ।

মাদরাসার প্রধান পরিচালক বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা হাফেজ তাহের আজিজীর সভাপতিত্বে উপস্থিত থাকবেন-  চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী (এমপি), চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জব্বার চৌধুরী ও কাঞ্চনাবাদ ইউপি চেয়ারম্যার আলহাজ্ব মজিবুর রহমান।

মাদরাসার সহকারী পরিচালক মাওলানা মফজল আহমদ আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন। এবং সভাকে সার্বিকভাবে সফল করার লক্ষে ধর্মপ্রান মুসলমানের স্বঃতস্ফুর্ত উপস্থিতি কামনা করেছেন।

উল্লেখ্য, হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের দস্তারে ফজিলত প্রদান করা হবে। তাছাড়া তাহফীজুল কুরআন সংস্থার প্রতিযোগিতা, কিতাব বিভাগে কেন্দ্রীয়-আঞ্চলিক, ও মাদরাসার বার্ষিক পরীক্ষায় গ্রেড মার্ক প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বিশেষ পুরষ্কার প্রদান করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ