বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

কামরাঙ্গিরচরে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার কুরআন বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামি শিশুশিক্ষা উন্নয়ন বোর্ড পরীক্ষায় মেধা তালিকা উত্তীর্ণ দুই শতাধিক ছাত্র ছাত্রীদের মাঝে কামরাঙ্গিরচরে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের কুরআন বিতরণ সম্পন্ন হয়েছে৷

গতকাল (২৭ জানুয়ারি) সোমবার কামরাঙ্গিরচর হাফেজ্জী হুজুর রহ. প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্বারীকূল শিরোমণি মাওলানা শাহ্ আতাউল্লাহ হাফেজ্জী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ইসমাইল বরিশালী, লেখক  ও গবেষক শাইখুল হাদিস আল্লামা আজিমুদ্দিন, ঐতিহ্যবাহী লালবাগ মাদরাসার প্রধান মুফতি মাওলানা ইয়াহিয়া, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী প্রমুখ।

এতে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংস্থার আইটি বিষয়ক সম্পাদক ও বোর্ড মহাসচিব মাওলানা আবদুর রহমান মৃধা।

ইসলামী শিশু শিক্ষা উন্নয়ন বোর্ড সভাপতি মাওলানা কামাল উদ্দিন কামালের সভাপতিত্বে বক্তব্যে তারা বলেন, কুরআনের আজমত রক্ষার্থে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা যে খিদমত আনজাম দিচ্ছে তার ধারাবাহিকতা অব্যাহত থাকলে মুসলিম উম্মা উপকৃত হবে এবং কুরআন প্রেমিদের সংখ্যা বাড়বে ইনশাআল্লাহ।

আরেএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ