বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

আহলে সুন্নাত ওয়াল জামাআত পরিষদের মাহফিল ৭-৮ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ৭-৮ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী আহলে সুন্নাত ওয়াল জামাআত পরিষদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত ৬ষ্ঠ আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। প্রতিদিন বাদ জোহর থেকে শুরু হবে এই সম্মেলন।

বাড্ডা আফতাব নগরের জহিরুল ইসলাম সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বছরের বহুল প্রতিক্ষীত এই সম্মেলন। প্রতি বছরের মতো এবারও দেশ-বিদেশের খ্যাতিমান ইসলামি চিন্তাবিদরা এ মাহফিলে অংশ নেবেন।

ভারতের প্রখ্যাত আলেম ও দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি মাওলানা হাবিবুর রহমান খায়রাবাদী, আল্লামা সালমান বিজনূরী,  আল্লামা মুফতি হাবিবুর রহমান আজমী, আল্লামা ওবায়দুল্লাহ আসআদী।

আরও উপস্থিত থাকবেন,  মজলিশে দাওয়াতুল হক বাংলাদেশের আমির মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান, আহলে সুন্নাত ওয়াল জামাআত পরিষদ বাংলাদেশের সহ-সভাপতি মুফতি সৈয়দ মােঃ ফয়জুল করীম, মাওলানা শাহ মুহাম্মদ তৈয়্যব, মুফতি মনসূরুল হক, মুফতি মিযানুর রহমান সাঈদ, মাওলানা আশেকে এলাহী, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মুফতি দেলাওয়ার হুসাইন, হাফেজ মাওলানা ইয়াহইয়া মাহমুদ,  মাওলানা ফরিদুদ্দীন আল মােবারক, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, ড. মুশতাক আহমদ, মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী, মাওলানা মকবুল হােসাইন, মুফতী মােহাম্মদ আলী, মুফতী বশীরুল্লাহ, মুফডিত মােহম্মদ ওয়ালী উল্লাহ, মাওলানা মুফতি ইমাদুদ্দিন, মুফতি হাবিবুর রহমান মিছবাহ, মাওলানা মুফতি শফী কাসেমী, মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী প্রমুখ।

মাহফিলের ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সকল জনসাধরণকে উক্ত মহতি মাহফিলে উপস্থিত থাকার উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

-ওএএফ/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ