সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত আমরা কেন ভারতীয় আলেমমুখী? খতমে নবুওয়াত কনফারেন্স ৭ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম পাকিস্তানের সঙ্গে উত্তেজনা চায় না আফগান সরকার: জাবিউল্লাহ মুজাহিদ

মসজিদে আকসা থেকে শায়েখ ইকরিমাকে অপসরণের প্রতিবাদে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মসজিদে আকসার খতিব শায়েখ ইকরিমা সাবরিকে চারমাস ধরে মসজিদে আকসা থেকে অপসারণ করেছে ইসরায়েল। এর প্রতিবাদে তার বাসভবনের সামনে ফিলিস্তিনিরা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করেছে।

প্রত্যক্ষদর্শীরা আনাদুল এজেন্সিকে জানায়, বিক্ষোভ সমাবেশে বিক্ষোভকারীরা শায়েখ ইকরিমার ছবি, ব্যানার ও প্লাকার্ড নিয়ে অবস্থান করে। ব্যানার ও প্লাকার্ডগুলোতে লেখা ছিলো- ‘আমাদের আলেমদের পবিত্রস্থানগুলো (আল আকসা) থেকে অপসরণ করে তাদের মুখ বন্ধ করা যাবে না’, ‘আমরা সবাই শায়েখ ইকরিমা’, ‘একটি জাতির জন্য অপমানজনক হলো, তাদের আলেমদের হেয় করা হয় আর তারা ক্রোধান্বিত হয় না’।

এদিকে শায়েখ ইকরিমা সাবরি বলেন, অপসরণের রাজনীতি জুলুম, বেআইনি এবং অসামাজিক। বিশ্বের কোনো দেশে এ ধরণের আইন নেই এবং মানুষকে নিজ ধর্মীয় উপাসানলায় যেতে বাধা দেয় না।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, মসজিদ দখল ইসরায়েলের একটি স্বেচ্ছাচারিতা ও প্রতিহিংসামূলক পদক্ষেপ।

মসজিদে আকসার প্রতিরক্ষা থেকে ফিলিস্তিনিদের ফিরিয়ে রাখতে তারা এ পদক্ষেপগুলো জোরদার করছে।

আর এটা গত এক সপ্তাহে ইসরায়েলি পুলিশ কর্তৃক মসজিদে আকসার খতিব শায়েখ সাবরিকে অপসরণের দ্বিতীয় নির্দেশ।

গত রবিবার তাকে এক সপ্তাহের জন্য মসজিদে আকসা থেকে অপসরণের নির্দশ প্রদান করা হয়। কিন্তু তিনি এ নির্দশ প্রত্যাখান করে মসজিদে জুমার নামাজ আদায় করেন।

আর এটা প্রথমবার নয় যেখানে ইসরায়েলি পুলিশ শায়েখ সাবরিকে মসজিদে আকসা থেকে অপসারণ করেছে। বরং গতবছরও কয়েকবার তার সাথে এরূপ করা হয়েছে।

আনাদুলু অবলম্বনে আব্দুর রহমান

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ