পলাশ রহমান
অতিথি লেখক
অভিযোগ, পাল্টা অভিযোগের তড়াশ বেয়ে ঢাকার সিটি নির্বাচন এগিয়ে আসছে। ভাষা আন্দোলন মাসের প্রথম দিনে অনুষ্ঠিতব্য এ নির্বাচন যতো ঘনিয়ে আসছে জনমনে কিছু প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে, ভোটাররা ভোট দিতে পারবে তো? বিরোধী দলের ভোটাররা কেন্দ্রে যেতে পারবে তো?
পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেয়া হবে তো? ভোট কি রাতে হবে, নাকি দিনে? ভোট কেন্দ্রে গেলে কি বলে দেয়া হবে- বাড়ি চলে যান। আপনার ভোট হয়ে গেছে। নাকি ভোটের মেশিনেই সব কাজ সেরে ফেলা হবে?
এসব প্রশ্নের কোনো সরল উত্তর আমাদের কাছে নেই। আমরা শুধু ১ ফেব্রুয়ারী পর্যন্ত অপেক্ষা করতে পারি। তবে একটা বিষয় নিশ্চিত করে বলতে পারি, ফেব্রুয়ারী মাস আমাদের কাছে অন্যতম এক আবেগের মাস। চেতনার মাস। এ মাসের সাথে মিশে আছে আমাদের ন্যায়সঙ্গত আন্দোলন সংগ্রামের ইতিহাস। আমাদের অধিকার আদায়ের ইতিহাস।
এই মাসকে যদি সরকার পক্ষ বা নির্বাচন কমিশন কলঙ্কিত করে তা হবে ইতিহাসের সাথে সর্বোচ্চ বেইমানী। যার চরম মাশুলগুনতে হতে পারে সরকারকে। যেমন ১৫ ফেব্রুয়ারীর মাশুল এখনো গুনতে হচ্ছে বিরোধী দল বিএনপিকে।
২০১১ সালের শেষে ঢাকা ভেঙ্গে দুই খন্ড করা হয়। এতে কী লাভ হয়েছে, ঢাকাবাসী কী সুফল পেয়েছে তা আজও অজানা। আমি আজ অবধি এর কোনো গ্রহণযোগ্য উত্তর পাইনি।
সাবেক দুই মেয়রের কার্যক্রমে ঢাকাবাসীর দূর্ভোগ অধিকমাত্রায় বেড়েছে। এক ডেঙ্গুতেই হাজারের উপরে মানুষ মরেছে, কিন্তু তাদের মধ্যে কোনো বিকার দেখা যায়নি। প্রকান্তরে তারা একে অন্যের উপর দোষ চাপিয়েছেন, মজা মশকরা করেছেন।
সারা বছর তারা ব্যাস্ত থেকেছেন নিজ দলের মিটিং সমাবেশে লোক সাপলাই দিতে, নগর ভবন কেন্দ্রীক টেন্ডার ও দোকানপাট দলীয়দের মধ্যে বিলিবন্টন করতে। আর পরিস্কার রাস্তায় ময়লা ফেলে ফের পরিস্কারের নামে ক্যামেরা ট্রাইল করে নিজেদের হিরো বানাতে।
নগরবাসীর প্রতি তাদের কোনো দায়বদ্ধতা ছিল না। কারণ, নগরবাসীর রায় নিয়ে তারা মেয়রের চেয়ারে ছিলেন না। তারা কেউ রাজনীতির মানুষ ছিলেন না। তারা ছিলেন অন্য পেশা থেকে আসা ‘চান্স জনপ্রতিনিধি’। জনতার পার্লস তাদের অচেনা। সুতরাং ব্যাবসায়ী বা চান্স জনপ্রতিনিধি দিয়ে কখনো জনতার রাজনৈতিক কল্যাণ হয় না, হয়নি। নিশ্চিৎ করে বলা যায় আগামীতেও হবে না।
১ ফেব্রুয়ারীর নির্বাচনে যদি ভোটাররা ভোট দেয়ার সুযোগ পায় তবে মূল লড়াই হবে আওয়ামীলীগ বিএনপির মধ্যে এ কথা আলাদা করে বলার দরকার হয় না। কিন্তু এই দুই দলের অতীত ইতিহাস, তাদের প্রতিনিধিদের ইতিহাস যদি ভোটাররা এক ভাগও মনে রাখে