মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু চিকিৎসকদের বিসিএসে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১

চীনে করোনা ভাইরাস, মৃতের সংখ্যা বেড়ে ৮০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়াও প্রায় ৩ হাজার মানুষ এতে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য কমিশন। খবর বিবিসি’র।

আজ সোমবার চীনা স্বাস্থ্য কমিশন জানায়, হুবেই প্রদেশের উহানে এখন পর্যন্ত ৭৬ জন মারা গেছে। আর অন্যান্য শহরে চার জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণের ক্ষমতা আরও প্রবল ও সংক্রমণের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছে তারা।

চীনে সার্বিকভাবে নিশ্চিত হওয়া আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৪৪ জন। এদের মধ্যে ৩০০ জনেরও বেশি মানুষের অবস্থা আশঙ্কাজনক।  হুবেই প্রদেশে পাঁচ লাখেরও বেশি স্বাস্থ্য কর্মী এই ভাইরাস প্রতিরোধ,নিয়ন্ত্রণ এবং চিকিৎসা অভিযানে যোগদান করেছেন।

এদিকে কমপক্ষে দুই হাজার শয্যার দুটি নতুন অস্থায়ী হাসপাতাল নির্মিত হচ্ছে। এ ছাড়া মুখোশ এবং প্রতিরক্ষামূলক পোশাক তৈরি করতে জোরেসোরে কাজ চলছে কারখানাগুলোতে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনার জন্য নববর্ষের ছুটি আরও তিন দিন বাড়িয়ে আগামী রোববার পর্যন্ত করা হয়েছে। এই প্রাদুর্ভাবের উৎস উহান শহরকে পুরোপুরি অবরোধ করে রাখা হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি শহর ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে চীন সরকার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ