মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু চিকিৎসকদের বিসিএসে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১

'এসকে সিনহাকে কোমরে দড়ি বেঁধে দেশে আনা হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিদেশে অবস্থানরত সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, এসকে সিনহার কোমরে দড়ি বেঁধে টেনে দেশে আনা হবে। তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। কোনোভাবেই ছাড় দেয়া হবে না।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার এম সাইফুর রহমার অডিটোরিয়ামে একসঙ্গে জেলার চারটি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী এবং এ উপলক্ষ্যে মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী জিয়াউর রহমানের সমালোচনা করে বলেন, বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনার সঙ্গে জিয়া জড়িত ছিলেন। তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধা ভাতা তিন মাসের পরিবর্তে এখন থেকে প্রত্যেক মুক্তিযোদ্ধাকে প্রতি মাসে মোবাইল ফোনের মাধ্যমে দেয়া হবে।

জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে অয়োজিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে।

এছাড়াও উপস্থিত ছিলেন- মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ