বুধবার, ২৫ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৬ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’ নতুন বছরে ভর্তির দুর্ভোগ, একটি মর্মস্পর্শী চিত্র

মিয়ানমার সেনাদের হামলায় ২ রোহিঙ্গা মুসলিম নারী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমার সেনাবাহিনীর ভারী অস্ত্রের গোলায় দুই রোহিঙ্গা নারী নিহত ও সাতজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে এক নারী গর্ভবতী ছিলেন।

জানা যায়, গণহত্যা থেকে সংখ্যালঘু রোহিঙ্গাদের সুরক্ষায় জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশের দুদিন পরেই এই ঘটনা ঘটালো দেশটির সেনাবাহিনী।

সূত্রমতে, রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলীয় শহর বুথিডাং থেকে নির্বাচিত সাংসদ মং কিয়াও জান বলেছেন, গভীর রাতে নিকটবর্তী ব্যাটেলিয়ন থেকে ছোড়া গোলা কিন তায়ুং গ্রামে আঘাত হানে। কোনো যুদ্ধ ছাড়াই একটি গ্রামে কামানের গোলা নিক্ষেপ করা হয়েছে।

এছাড়া রোহিঙ্গা গ্রামবাসী সো তুন ও টেলিফোনে গণমাধ্যমকে বলেছেন, গোলার বিস্ফোরণে দুটি বাড়ি ধ্বংস হয়েছে। তিনি বলেন, সেনাবাহিনী সব সময় ভারী অস্ত্র থেকে গোলাবর্ষণ করে। তারা যে এলাকাকেই সন্দেহজনক মনে হয় সেখানেই ভারী অস্ত্রের গোলাবর্ষণ করে। তবে এ হামলার দায় অস্বীকার করেছে মিয়ানমারের সামরিক বাহিনী।

উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে নিষ্ঠুর দমনাভিযান চালায়। তখন প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা জান বাঁচাতে সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেয়। গণহত্যার অভিপ্রায় নিয়ে ওই দমনাভিযানটি চালানো হয়েছিল বলে জাতিসংঘ জানিয়েছে।

এখনও রাখাইনে কয়েক লাখ রোহিঙ্গা রয়েছে। তাদের কার্যত বন্দিদের মতো জীবনযাপন করছেন। মুক্তভাবে চলাচলসহ কোনো নাগরিক অধিকারই তাদের নেই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ