বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

সিলেটগামী পারাবত এক্সপ্রেসে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা থেকে সিলেটগামী ট্রেন পারাবত এক্সপ্রেসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কান্তি দাস জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্ত:নগর ট্রেন পারাবত এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেয়ার জন্য স্টেশনের আউটারে পৌঁছে। এসময় ট্রেনটির পাওয়ার কারে আগুন দেখা যায়। তাৎক্ষণিকভাবে ট্রেনটি থামিয়ে দেয় চালক। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত করা যায়নি। ট্রেনে আগুনের সূত্রপাত বিষয়েও জানা যায়নি। আগুন নেভানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে।

ট্রেনটি ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে ভোর ৬টা ২০ মিনিটে সিলেটের উদ্দেশে রওনা দিয়েছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ