বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

পাঁচ দিন ধরে নিখোঁজ মাদরাসা শিক্ষার্থী তামজিদুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার কামরাঙ্গীরচরে তামজিদুল ইসলাম রায়হান (১৪) নামে এক মাদরাসা শিক্ষার্থীকে গত পাঁচ দিন ধরে খোঁজে পাওয়া যাচ্ছে না। এই ব্যাপারে নিখোঁজ মাদরাসা শিক্ষার্থীর মামা শনিবার কামরাঙ্গীরচর থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।

জানা যায়, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ভাজনা কদমতলী গ্রামের মাওলানা শহীদুল্লাহর ছেলে তামজিদুল ইসলাম রায়হান ঢাকার কামরাঙ্গীরচরের আশরাফাবাদ এলাকায় জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদরাসার আল-আশরাফ বিভাগে বর্ডিংয়ে থেকে হেফজ খানায় পড়ছিল।

গত শুক্রবার সকাল সাড়ে ৮ টার পর থেকে তামজিদুল ইসলাম রায়হান নিখোঁজ হয়। মাদরাসা কর্তৃপক্ষ বিষয়টি তামজিদুল ইসলাম রায়হানের বাবাকে ফোন করে জানান। পরে পরিবারের লোকজন আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করেও কোনো সন্ধান না পেয়ে পরের দিন কামরাঙ্গীরচর থানায় সাধারণ ডায়রি করেন।

কামরাঙ্গীরচর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই ওয়াহিদুর রহমান বলেন, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদসহ ছেলেটির সন্ধান চালানো হচ্ছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ