মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮


তাবিথের উপর হামলা, তদন্তের নির্দেশ ইসির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের উপর হামলার ঘটনায় রিটার্নিং কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর গাবতলীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে তাবিথ আউয়ালের নির্বাচনি প্রচারণায় হামলার অভিযোগ পাওয়া যায়। কমিশনের সাথে বৈঠকে তাৎক্ষণিকভাবে অভিযোগ দায়ের করে বিএনপি।

আগারগাওস্থ নির্বাচন ভবনে মঙ্গরবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে ৫৮তম কমিশন বৈঠক শেষে ইসির জেষ্ঠ্য সচিব মো. আলমগীর সাংবাদিকদের এ কথা জানান।

ইসি সচিব বলেন, তাবিথের উপর হমলার বিষয়ে কমিশনের কাছে বিএনপি তাৎক্ষণিকভাবে অভিযোগ করেছে। কমিশন অভিযোগ শুনেছে। সাথে সাথে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ