বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

ময়মনসিংহে শুরু হয়েছে ১ মাসব্যাপী পুষ্প মেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি

‘ময়মনসিংহ হউক ফুলে ফুলে সুরভিত আধুনিক নগর’ এই স্লোগানকে সামনে রেখে, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে শুরু হয়েছে এক মাসব্যাপী পুষ্প মেলা।

আজ রোববার দুপুর ২ টায় ময়মনসিংহ নগরীর কাচারী ঘাটস্থ ব্রহ্মপুত্র নদের তীর ঘেষে এই মেলা শুরু হয়। মেলা উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক (টিটু)।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উচ্চমান সভাপতি কাঞ্চন কুমার নন্দী। নার্সারী মালিক সমিতির বিভাগীয় সভাপতি বৃক্ষবিদ মো.রফিকুল ইসলাম (টিটু)। ময়মনসিংহ সদর শাখার সভাপতি মুহা. সুরুজ আলী মীর। মহানগর শাখার সভাপতি মুহা. আবুল কাশেম (রতন) প্রমুখ।

পুষ্প মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে। জাতীয় পুরস্কার প্রাপ্ত নার্সারির কয়েকটি স্টলসহ বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন নার্সারী মেলায় অংশগ্রহণ করেছে। বাহারি রং ও বিভিন্ন জাতের ফুল দিয়ে সাজানো হয়েছে মেলার প্রতিটি স্টল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ