মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চিকিৎসকদের বিসিএসে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১ মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

বিয়ে করতে এসে লাশ হলেন দুবাইপ্রবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

চট্টগ্রামের পটিয়া উপজেলার দুবাই প্রবাসী রাইহানুল ইসলাম সজিবের (২৫) লাশ উদ্ধার করেছে কর্ণফুলী থানা পুলিশ। শনিবার (১৮ জানুয়ারি) সকালে কর্ণফুলী উপজেলার শিকলবাহা সারওরদী জামে মসজিদ সংলগ্ন কবরস্থানের পাশ থেকে লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, নিহত রাইহানুল ইসলাম সজিব উপজেলার দক্ষিণ খরনা এলাকার মুহাম্মদ আতাউর রহমান চৌধুরীর ছেলে।

নিহতের চাচা শহীদুল আলী মনজু জানান, সজিবের বিয়ে অনুষ্ঠান ছিল আগামী শনিবার। ইতোমধ্যে তার আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার বাড়ি থেকে বের হয়ে সে আর ফেরেনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় বাসা থেকে বের হয় সজিব, প্রায় রাত সোয়া নয়টায় সজিবের সাথে ফোনালাপ হয়। সজিব রাতে না ফিরায় বাকলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করে। থানা পুলিশ মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে রাইহানের অবস্থান সম্পর্কে অবগত হন। পরে কর্ণফুলী থানা পুলিশ শিকলবাহা এলাকার একটি কবরস্থানের পাশ থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ।

কর্ণফুলী থানার ওসি মুহা. ইসমাইল হোসেন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। কি ঘটনা সঙ্গে কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের সদস্যবর্গের সাথে আলোচনা চলবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ