শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২৪ মাঘ ১৪৩২ ।। ১৯ শাবান ১৪৪৭

শিরোনাম :
জমিয়তের নির্বাচনী ইশতেহার ঘোষণা কাল ঢাকার দুটি আসন অধিক ঝুঁকিপূর্ণ : সেনাবাহিনী বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে এনসিপির নাহিদ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা মাসুমা হাদির টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু: শোকের ছায়া সিলেট-৩: অবিরাম ছুটছেন মাওলানা রাজু, উজ্জ্বল হচ্ছে জয়ের সম্ভাবনা জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারেন : তারেক রহমান আওয়ামী কায়দায় পুলিশকে ব্যবহারের চেষ্টা চলছে: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রাম বন্দরের কার্যক্রম দ্রুত চালু করার আহ্বান ইউরোচ্যামের হাতপাখা বিজয়ী হলে কাউকে বাড়িছাড়া হতে হবে না: পীর সাহেব চরমোনাই

অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকার, ট্রলারসহ ২৬ ভারতীয় আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ ও আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে মাছ শিকারের অভিযোগে দুটি ফিশিং ট্রলারসহ ২৬ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনীর সদস্যরা।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলে ফয়োরওয়ে বয়া এলাকা থেকে এফবি শঙ্খ প্রদীপ ও এফবি মা মঙ্গল নামে দুটি ট্রলারসহ তাদের আটক করা হয়। এদিন সন্ধ্যায় আটককৃত ভারতীয় জেলেদের মংলা থানায় হস্তান্তর করে নৌবাহিনী।

মংলা থানার এসআই মুহা. আহাদ জানান, শনিবার বিকালে বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ ও আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে সুন্দরবন উপকূলে ফয়োরওয়ে বয়া এলাকায় নৌবাহিনীর একটি জাহাজ টহল দেয়ার সময় তাদের মাছ ধরতে দেখে আটক করে।

সন্ধ্যায় নৌবাহিনীর বিএনএস মংলা নৌঘাঁটির চিফ পেটি অফিসার মুহা. ইমান আলী বাদী হয়ে ভারতীয় জেলেদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও আন্তর্জাতিক সমুদ্র আইনে এ মামলা দায়ের করা হয়েছে।

আটককৃত ভারতীয় ২৬ জেলেকে রোববার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হবে। তবে এই পুলিশ কর্মকর্তা তাৎক্ষণিকভাবে আটক এ ভারতীয় জেলেদের নাম ও পরিচয় জানাতে পারেনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ