বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

সৌদি থেকে ২ সপ্তাহে ফিরেছেন দেড় হাজার কর্মী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি মাসের প্রথম দুই সপ্তাহে সৌদি আরব থেকে ফিরেছেন এক হাজার ৬১০ বাংলাদেশি কর্মী। বৃহস্পতিবার মধ্যরাতে ফিরেছেন ১০৯ জন। তাদের অনেকেরই দাবি, কাজ থেকে ঘরে ফেরার পথে ধরে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের আকামার মেয়াদ এখনও রয়েছে।

মাত্র দুই মাস আগে নোয়াখালীর আজিম হোসেন গিয়েছিলেন সৌদি আরবে। পাসপোর্টে তিন মাসের ভিসা থাকা সত্ত্বেও পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি জানিয়েছেন, বাজার করতে যাওয়ার সময় তাকে পুলিশ আটক করে। পুলিশের সঙ্গে নিয়োগকর্তার (কফিল) কথা বলার পরও তাকে দেশে পাঠানো হয়েছে। মুন্সীগঞ্জের রুহুল আমিন, কুমিল্লার ফিরোজ হোসেন ও মানিক, শরীয়তপুরের মিলন, যশোরের মোসলেম উদ্দিন, বগুড়ার মেহেদি হাসান, গাজীপুরের রাজিবসহ বেশিরভাগেরই একই অবস্থা।

ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান জানান, ২০১৯ সালে ২৫ হাজার ৭৮৯ বাংলাদেশিকে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে। নতুন বছর শুরুর ১৬ দিনে এক হাজার ৬১০ বাংলাদেশি ফিরলেন। ফেরত আসাদের বর্ণনা প্রায় একই রকম। প্রায় সবাই খালি হাতেই ফিরেছেন।

প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য অনুযায়ী ২০১৯ সালে ৬৪ হাজার ৬৩৮ কর্মী দেশে ফিরেছেন। মালয়েশিয়া থেকে ১৫ হাজার ৩৮৯ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ৬ হাজার ১১৭ জন, ওমান থেকে ৭ হাজার ৩৬৬ জন, মালদ্বীপ থেকে ২ হাজার ৫২৫ জন, কাতার থেকে ২ হাজার ১২ জন, বাহরাইন থেকে ১ হাজার ৪৪৮ জন ও কুয়েত থেকে ৪৭৯ জন শূন্য হাতে ফিরেছেন।

শরিফুল হাসান বলেছেন, যে রিক্রুটিং এজেন্সি তাদের পাঠিয়েছিল, তাদেরও দায়িত্ব নিতে হবে।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ