বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

ঢাকা ওয়ারীতে কাউন্সিলর প্রার্থী ইমতিয়াজের ঘুড়ি মার্কায় গনজোয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৩৮নং ওয়ার্ডে আওয়ামী লীগের মনোনীত কাউন্সিলর প্রার্থী আহমেদ ইমতিয়াজ মান্নাফী গৌরব এর পক্ষে এলাকায় গণজোয়ার সৃষ্টি হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে এক বিশাল মিছিল নৌকা ও ঘুড়ির পক্ষে এলাকার বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। আহমেদ ইমতিয়াজ মান্নাফী গৌরব এর নির্বাচনী প্রতীক ঘুড়ি।

এলাকা ঘুরে দেখা যায়, চায়ের দোকান থেকে শুরু করে বাড়ির উঠোন পর্যন্ত সর্বত্র বলাবলি হচ্ছে- ঘুড়ি জয়ের কথা। এলাকায় উন্নয়নের জন্য ঘুড়ি মার্কার বিকল্প নেই বলে জানান এলাকাবাসী। জানতে চাইলে এলাকার এক ব্যবসায়ী বলেন, আমরা এলাকায় শান্তি চাই। উন্নয়ন চাই। যার মাধ্যমে এলাকায় উন্নয়ন হবে আমরা তাকেই ভোট দিবো।

জনগণ সেবা চাই। যে প্রার্থী আমাদের ভালো সেবা দিতে পারবেন, এলাকার মানুষ তাকেই ভোট দিবে এমনটায় বলেন। এছাড়া এলাকার মানুষের সুখে-দুখে সব সময় পাশে থাকেন তিনি, মন্তব্য করেন স্থানীয় এই বাসিন্দা। ১৭ জানুয়ারি ওয়ারীতে অনেক এলাকায় গণসংযোগ করেন তার কর্মীরা। এ সময় তার সমর্থনে এলাকার মুব্বিরাও গণসংযোগে নেমে আসেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুসারে, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুই সিটির প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ইভিএমের মাধ্যমে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ