বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

চরফ্যাশনে ২৭ দোকান পুড়ে ছাই, ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোলার চরফ্যাশন উপজেলার থানা রোডে সুফিয়ান হাজি মার্কেটে অগ্নিকেণ্ডের ঘটনা ঘটে। এসময় প্রায় ২৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

শুক্রবার রাত দেড়টার দিকে মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে বিস্ফোরণ হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে পৌনে ২টায় ফায়ারসার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

চরফ্যাশন বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষী বলেন, আকস্মিক এই দুর্ঘটনায় ব্যবসায়ী ও মালিকদের প্রায় সাত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তালিকা নিরুপন করা হয়েছে। নিলা হার্ডওয়্যারের মুহা. শাহিন মুকতাদির জানান, অগ্নিকাণ্ডে তাদের সব পুড়ে ছাই।

চরফ্যাশন ফায়ার সার্ভিসের সাব অফিসার মুহা. ইকবাল হোসেন জানান, রাত আনুমানিক ১টা ৪৫মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ১ ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের প্রাথমিক তথ্যমতে মোট ২৭টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৬/৭ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।

চরফ্যাশন থানার ওসি শামসুল আরেফিন বলেন, অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের মালামাল হেফাজত করতে পুলিশ বাহিনীর সদস্যরা রাতজেগে কাজ করেছে। আগুনের লেলিহান শিখা এতটা তীব্র যা নিয়ন্ত্রণ করতে অনেক সময় লেগেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ