বুধবার, ২৫ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৬ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’ নতুন বছরে ভর্তির দুর্ভোগ, একটি মর্মস্পর্শী চিত্র

মিয়ানমারের বিরুদ্ধে নতুন প্রমাণ প্রকাশ করলো ফরটিফাই রাইটস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে নতুন প্রমাণ সামনে এনেছে ফরটিফাই রাইটস নামে একটি মানবাধিকার বিষয়ক সংগঠন। সংগঠনটির দাবি, মিয়ানমার কর্তৃপক্ষ রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্বের অধিকার ছিনিয়ে নিচ্ছে। খবর ‘এপি’র।

প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ ও অভ্যন্তরীণ সরকারি দলিলাদিসহ মানবাধিকার বিষয়ক সংগঠনটির সংগৃহীত নতুন প্রমাণে দেখা যায়, মিয়ানমার কর্তৃপক্ষ রোহিঙ্গাদের ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড (এনভিসি) নিতে বাধ্য করছে, যা কার্যকরভাবে রোহিঙ্গাদের বিদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করে এবং তাদের পূর্ণ নাগরিকত্বের অধিকার ছিনিয়ে নেয়।

বৃহস্পতিবার সংগঠনটির প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাথিউ স্মিথ এক বিবৃতিতে জানান, নাগরিকত্বের ক্ষেত্রে এনভিসি অত্যন্ত আপত্তিজনক একটি বিষয়। মিয়ানমার সরকার রোহিঙ্গাদের বিদেশি নাগরিক হিসেবে প্রমাণের জন্য এটিকে কাজে লাগাচ্ছে। মিয়ানমার সরকারের উচিত অবিলম্বে এটি বাতিল করা।

এছাড়া রোহিঙ্গাদের পরিচয় মুছে ফেলা এবং তাদের পূর্ণ নাগরিকত্ব অস্বীকার করার চলমান প্রচেষ্টার সঙ্গে সরকারি কর্মকর্তারা জড়িত বলেও জানিয়েছেন ফরটিফাই রাইটসের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাথিউ স্মিথ।

নতুন এই প্রমাণ তুলে ধরার পর ফরটিফাই রাইটস বলেছে, রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব অধিকার পুনরুদ্ধারের জন্য মিয়ানমার সরকারকে জরুরিভাবে পদক্ষেপ নেয়া উচিত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ