শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা 

‘কাদিয়ানীদের সরকারীভাবে অমুসলিম ঘোষণা করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল ব্রাক্ষণবাড়িয়ায় কাদিয়ানীদের হামলায় মাদরাসার ছাত্র আহত হওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে খতমে নবুওয়ত বাংলাদেশের সভাপতি হাফেজ মাওলানা এনামুল হক মূসা ও সেক্রেটারী জেনারেল মাওলানা আজিজুর রহমান হেলাল।

আওয়ার ইসলামে পাঠানো এক বিবৃতিতে বলেন, ৯৫ ভাগ মুসলমানের দেশে কাদিয়ানীরা কিভাবে মুসলমানের উপর হামলা করে তা বড়ই অবাক হওয়ার বিষয়। এ হামলা করে কাদিয়ানী বিরোধী আন্দোলন দমানো যাবে না।

বি-বাড়ীয়ার হামলার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় ইসলাম প্রিয় তাওহীদি জনতা তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

নেতৃবৃন্দ আরো বলেন, দেশের মুসলমানদের দ্বীর্ঘ দিনের প্রাণের দাবী ছিলো কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার। সুতরাং কাদিয়ানীদের সরকারীভাবে অমুসলিম ঘোষণা করতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ