সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

সিটি নির্বাচন পেছানোর দাবিতে ঢাবি শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিকেল ৫টার দিকে ঢাবির বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা শাহবাগে অবরোধ শুরু করে।

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন পেছানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

সরস্বতী পূজার কারণে ভোটগ্রহণের তারিখ পেছানোর নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে হাইকোর্ট আদেশ দিলে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাবির বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা শাহবাগে অবরোধ শুরু করেন।

জানা যায়, নির্বাচন প্রক্রিয়ার অগ্রগতি এবং ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার কথা বিবেচনা করে আদালত এ রায় দেয়। অবরোধের বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আসন্ন দুই সিটি নির্বাচন পেছানোর দাবিতে শাহবাগে অবরোধ করেছেন।

এর আগে গত ৬ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ সারাদেশে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপনের জন্য দুই সিটি করপোরেশনের ভোটগ্রহণের তারিখ পেছানোর নির্দেশনা চেয়ে রিট আবেদন করেন।

গত ২২ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ৩০ জানুযারি দুই সিটি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ