বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

প্রতিপক্ষের হামলায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাগুরার মহম্মদপুরে প্রতিপক্ষের হামলায় আবু সাঈদ মোল্লা (৫০) নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

সোমবার (১৩ জানুয়ারি) রাতে মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাঈদ মোল্লা বালিদিয়া গ্রামের মৃত ইসলাম মোল্লার ছেলে।

জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে আবু সাঈদের উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। বড়রিয়ার ঘৌড় দৌড় মেলা দেখে বাড়িতে ফিরছিলেন আবু সাঈদ। এ সময় বালিদিয়া গ্রামের হিজলতলা এলাকার থেকে বালিদিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত. নওশের শিকদারের ছেলে ইমরুল শিকদারের নেতৃত্বে ১৫-২০ জন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে আবু সাঈদের উপর হামলা করে।

তাকে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রাখে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক রফিকুল আহসান জানান, মুমূর্ষু অবস্থায় আবু সাঈদ মোল্লাকে মাগুরা সদর হাসপাতালে আনার পরই তিনি মারা যান।

মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস আবু সাঈদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ