শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা 

ঢাকায় ২৮ জানুয়ারি থেকে ৭৮ ঘণ্টা বাইক চলাচল নিষেধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন উপলক্ষে রাজধানীতে আগামী ২৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ৭৮ ঘণ্টা মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির উপ-সচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা এরই মধ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে- ভোট উপলক্ষে ২৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত অর্থাৎ ৭৮ ঘণ্টা নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এজন্য জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার জন্য বলেছে ইসি।

ইসি সূত্র জানায়, মোটরসাইকেলের ওপর নিষেধাজ্ঞা দেয়ার নির্দেশনা ছাড়াও বেশকিছু যান চলাচলের ওপর বাধা-নিষেধ আরোপ করছে ইসি। এক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচনের মতো এবার আর সব যান চলাচল বন্ধ থাকবে না। নৌযানগুলো চলাচলের ওপর বাধা-নিষেধেও এবার শিথিলতা আনা হবে। পাবলিক পরিবহন চলাচলেও এবার কড়াকড়ি না রাখার পক্ষে কমিশন।

এ বিষয়ে ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব মুহা. ফরহাদ আহাম্মদ খান বলেন, রাজধানীতে সমস্যা আছে। সব যান চলাচলে নিষেধাজ্ঞা দিলে মানুষের সমস্যা হয়। তাই আগের মতো কড়াকড়ি থাকবে না। আরেকটি পত্র কয়েকদিনের মধ্যেই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে পাঠানো হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ