শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

যশোর দারুল আরকাম মাদরাসার মাহফিল বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজী তাওহীদুর রহমান
যশোর প্রতিনিধি

আগামী ১৬ই জানুয়ারি (বৃহস্পতিবার) যশোরের ঐতিহ্যবাহী কওমী মাদরাসা জামি'আ দারুল আরকাম যশোরের বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। মাদরাসা ময়দানে আসরের পর থেকে মাহফিলের কার্যক্রম শুরু হয়ে অর্ধরাত পর্যন্ত চলবে।

যশোরের প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা আব্দুল মান্নান প্রতিষ্ঠিত দারুল আরকাম মাদরাসার মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকবেন হাটহাজারী মাদরাসার সহযোগী মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা জুনাইদ বাবুনগরী।

প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন সিরাজগঞ্জ বনপাড়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল বাসেত খান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান, মুফতি আব্দুর রব ফরিদীসহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম।

মাহফিলের সভাপতিত্ব করবেন বাংলাদেশ কওমী কাউন্সিল এর চেয়ারম্যান, জামি'আ দ্বীনিয়া ঢাকার শায়খুল হাদীস মাওলানা আব্দুস সামাদ।

দুনিয়া ও আখেরাতের সফলতা অর্জনের জন্য ১৬ জানুয়ারির মাহফিলে অংশ গ্রহণের জন্য সকলকে আহ্বান জানিয়েছেন মাদরাসার ভাইস প্রিন্সিপাল মুফতী উবায়দুল্লাহ শাকির।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ