সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

কাশ্মীরি শিক্ষার্থীদের ভিসা না দেওয়ার খবর মিথ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরি শিক্ষার্থীদের বাংলাদেশ ভিসা দিচ্ছে না বলে যে খবর ছড়িয়েছে সেটি মিথ্যা বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোববার (১২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাশ্মীরি শিক্ষার্থীদের বাংলাদেশ ভিসা দিচ্ছে না বলে ভারতীয় গণমাধ্যম যে খবর দিয়েছে, সেটা মিথ্যা। এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমরা সবাইকে ভিসা দিচ্ছি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভারত সফর বাতিলের বিষয়ে জানতে চাইলে ড. মোমেন বলেন, ভারতের গণমাধ্যম এ বিষয়ে যে খবর দিয়েছে, সেটাও ঠিক নয়। আরব আমিরাতের সফরের কারণে তিনি সেখানে যাচ্ছেন না। আর এটা কোনো দ্বিপাক্ষিক কোনো সফরও নয়। সেখানে না গেলে আকাশ ভেঙে পড়বে না। কারণ, দুই দেশের সম্পর্ক অনেক উষ্ণ।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে আমরা উদ্বিগ্ন। একজন নাগরিকও যেন হত্যার শিকার না হয়, সেটি আমরা ভারতকে জানিয়েছি।

এসময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ