মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১ মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’ আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের সময় জানালো ইরান দেশে নিবন্ধিত মোবাইল সিম ৩২ কোটি ৮২ লাখ: তথ্যপ্রযুক্তি মন্ত্রী আস্থাহীনতায় বিপাকে, ১০ হাজার কোটি তারল্য সহায়তা চায় ইসলামী ব্যাংক

মুসলিম বিশ্বের শান্তি নিশ্চিত করতে মক্কায় ওয়ার্ল্ড ইসলামিক ইউনিয়নের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

সৌদি আরবের মক্কায় মুসলিম বিশ্বের শান্তি নিশ্চিত করতে দ্যা সুপ্রিম কাউন্সিল অব দ্যা ওয়ার্ল্ড ইসলামিক ইউনিয়ন এক জরুরি বৈঠকের আয়োজন করেছে।

ধর্মমন্ত্রণালয়ের বরাতে সৌদি প্রেস এজেন্সি এসপিএ এ খবর জানিয়েছে। সূত্রমতে, মক্কায় অনুষ্ঠিত মুসলিম বিশ্বের নেতাদের এ বৈঠকে উপস্থিত ছিলেন, আরব বিশ্বসহ মুসলিম দেশগুলোর আলেম, মুফতি, রাষ্ট্রপতি ও ধর্মীয় নেতারা। এছাড়াও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামি সংগঠনের প্রধানরা।

জানুয়ারির ৭ তারিখ শুরু হয়ে তিনদিন পর্যন্ত চলে এ বৈঠক। উজবেকিস্তান ইসলামি কাউন্সিলের চেয়ারম্যান মুফতি উসমান খান আলিমভ ও ধর্ম বিষয়ক কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান মোজাফফর জলিলভও বৈঠকে অংশ নিয়েছেন।

এ বৈঠকের মূল উদ্দেশ্য ছিলো বিশ্বের মুসলিম দেশগুলিতে শান্তি নিশ্চিত করা, যে কোনও ধরণের বিশৃঙ্খল আচরণের বিরুদ্ধে লড়াই করা এবং মানুষের শান্তিপূর্ণ জীবনের হুমকিস্বরূপ যেকোনো কিছুর মুকাবিলা করা।

সম্মেলনে সৌদি আরবের মদিনায় আন্তর্জাতিক একাডেমি অফ ইসলামিক ফিকহকে ফতোয়া দান ও শরিয়াহ ইস্যুগুলির সর্বোত্তম সমাধান অনুসন্ধান করার জন্য পুরষ্কার প্রদান করা হয়।

ইসলামুজ থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ