শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’ লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার জায়নুল উলুম মাদরাসার নতুন মুহতামিম ও নির্বাহী মুহতামিম নির্বাচিত

বিশ্ব ইজতেমায় আরও ২ মুসল্লির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টঙ্গী তুরাগ নদীর তীরে শুরু হওয়া বিশ্ব ইজতেমায় অংশ নেয়া আরও দুই মুসল্লি ইন্তেকাল করেছেন।

গতকাল বৃহস্পতিবার শুরু হওয়া ইজতেমার প্রথম রাতেই তাদের মৃত্যু হয়। দু’জনেই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

মৃতরা হলেন- চট্টগ্রামের পটিয়া থানার বাসিন্দা মুহাম্মদ আলী (৭০) ও সিরাজগঞ্জের কাজীপুর থানার পাটাক এলাকার খোকা মিয়া (৬০)।

এর আগে বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া লাখীরপাড় এলাকার ইয়াকুব আলী সিকদার নামে এক মুসল্লি ইজতেমায় যোগ দিতে এসে ময়দানে মারা যান।

এদিকে বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে বিভিন্ন সেবা সংস্থা। ৪০টির অধিক সরকারি-বেসরকারি ফ্রি মেডিকেল ক্যাম্পে রয়েছে এবারের ইজতেমায়।

এর মধ্যে হামমর্দ ফ্রি মেডিকেল ক্যাম্প, আঞ্জুমান মুফিদুল ইসলাম, ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল, ইসলামী মিশন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি,গাজীপুর সিভিল সার্জনের তত্ত্বাবধানে মেডিকেল সেন্টার, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ, র‌্যাব ফ্রি চিকিৎসা কেন্দ্র, গাজীপুর সিটি কর্পোরেশন ফ্রি মেডিকেল সেন্টার, হাফেজ্জী হুজুর রহ. সেবা সংস্থা মেডিকেল ক্যাম্প, টঙ্গী ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতিসহ বিভিন্ন ফ্রি মেডিকেল ক্যাম্পে মুসল্লিদের ফ্রি চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ