বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত

শিক্ষাপ্রতিষ্ঠানে পর্দার বিরুদ্ধাচার সহ্য করা হবে না: মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ এনামুল হক
রাংগুনিয়া প্রতিনিধি

মাওলানা মামুনুল হক বলেছেন, মুসলমান সন্তানদের প্রাথমিকভাবে ধর্মীয় শিক্ষা পাঠদানের মধ্যদিয়ে উচ্চ শিক্ষা পাঠদান করুন।

বুধবার (৮ জানুয়ারি) উপজেলার পারুয়াস্থ কাটাখালী বাজার সংলগ্ন ময়দানে বিশাল ইসলামি সুন্নী সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, সম্প্রতি সময়ে পুরো দেশজুড়ে নানরকম ফেৎনা সৃষ্টি হয়েছে। যার ফলে সাধারণ মুসলমান বিভ্রান্ত ও অস্বস্তিবোধ করছে। তন্মধ্যে 'কাদিয়ানি মদবাদ' মুসলমানের ঈমান আমল ধংসের নতুন আরেক পদ্ধতি বললে ভুল হবে না। আমরা আজকের এ বিশাল প্লাটফরম থেকে কাদিয়ানি মতবাদকে কাফের ঘোষণা দিচ্ছি এবং মতবাদকে সরকারি কাফের ঘোষণা করার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, ৭১ এ মানবতা বিরোধীদের জন্য আলাদা ট্রাইবুন্যাল গঠন করে দায়ে দণ্ডিত ব্যক্তিদের বিচারকার্য সম্পন্ন করা হচ্ছে। ঠিক তেমনি করে বিশ্ব মানবতার মুক্তিদূত মুহাম্মদ সা. এর শানে কেউ বেয়াদবী করলে মৃত্যুদণ্ড আইন পাশ করে আলাদা ট্রাইবুনাল গঠন করা হোক।

সম্মেলনে সভাপতিত্ব করেছেন বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকার প্রধান মুফতি ও মুহাদ্দিস মাওলানা মুফতি এনামুল হক কাছেমী।

মাওলানা হাফেজ রফিক ও মাওলানা হাফেজ মুফাচ্ছলের যৌথ সঞ্চালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- হাফেজ মাওলানা শাহাদাৎ হোসেন, মুফতি আজিজুল হক আল মাদানী, কারী নুরুল্লাহ, মাওলানা জমির উদ্দীন, মাওলানা মুফতি নেজাম উদ্দীন, মাওলানা আব্দুর রহমান ও মাওলানা এহতেশামুল হক প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ