বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

ময়মনসিংহে তীব্র শীতে জনজীবন স্থবির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন(বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি

কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ওঠানামা করছে। ফলে শীত অনুভূত হচ্ছে আরও বেশি। শীতের এই প্রকোপ আগামী কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

এদিকে ময়মনসিংহে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ডিগ্রি সেলসিয়াস। ফলে কুয়াশার চাদরে ডেকে আছে ময়মনসিংহ নগরী,সকাল ৮টাতেও হেডলাইট জালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। শীতের এই প্রকোপতায় সাধারণ অসহায়দের জীবন হয়ে উঠছে আরো বিপর্যস্ত।

সারেজমিনে গিয়ে দেখা যায়, কোন শীতের কাপড় না থাকায় পাতলা কাপড় দিয়ে দিয়ে শরির ঢেকেই ফুটপাতে শুয়ে আছে তারা। ফুটপাতে শুয়ে থাকা একজন বলেন, শীতের কম্বল সবাই পায়, কিন্তু আমি দুর্বল বলে কাড়াকাড়ি করে আনতে পারি না।

গণমাধ্যমকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক বলেন, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে সর্বনিম্ন ৬-১৪ এবং সর্বোচ্চ তাপমাত্রা ১৮-২৫ ডিগ্রির মধ্যে উঠানামা করছে।
আজ চট্টগ্রামে ১৩, সিলেটে ১২.৩, রাজশাহীতে ১০.১, রংপুরে ৯.৫, খুলনায় ১১.৮ এবং বরিশালে ১১.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়ছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ