শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’ নেপালের বন্যার্তদের পাশে জমিয়তনেতা রায়হান ও ছাত্রনেতা জামিল চাঁদপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ইজতেমায় অংশ নিতে আহমদ লাট ও ইবরাহীম দেওলা ঢাকায় পৌঁছেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিশ্ব ইজতেমায় অংশ নিতে তাবলিগের শীর্ষ মুরব্বি মাওলানা আহমদ লাট ও মাওলানা ইবরাহীম দেওলা ঢাকায় পৌঁছেছেন।

আজ বুধবার সন্ধ্যায় তারা শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক এবং যুব ও ক্রীড়া মন্ত্রী জাহিদ আহসান রাসেল তাদের অভ্যর্থনা জানান।

এছাড়াও বিশ্ব ইজতেমায় যোগ দিতে  প্রতিদিন কয়েক হাজার বিদেশি মুসল্লি বাংলাদেশে আসছেন। তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা ও বাসযোগে ঢাকায় পাঠানোসহ সব কাজ দ্রুত করার জন্য ঢাকার কাকরাইল মসজিদ থেকে একটি প্রতিনিধি দল কাজ করছেন।

যেসব দেশ থেকে বিদেশি মুসল্লিরা আসছেন সেসব দেশের তালিকায় রয়েছে- ইন্দোনেশিয়া, মালেশিয়া, আফ্রিকা, তুর্কমেনিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপাইন, ভারত, সৌদি আরব ও কম্বোডিয়া।

এবারের ইজতেমায় মাওলানা জুহাইরুল হাসান, মাওলানা খোবাইবুল হাসান, মাওলানা ইসমাইল গোধরা, ডক্টর সানাউল্লাহ খান, মাওলানা আকবর শরীফ, মাওলানা ইউনুস মুম্বাই প্রমুখ শীর্ষস্থানীয় মুরুব্বিরা অংশ নেবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত বছর ইজতেমাকে ঘিরে বিদ্যমান দুটি গ্রুপের মধ্যে বিরোধ দেখা দিলে দুই পর্বে ইজতেমা আয়োজন হয়। এবার আলমী শূরার সাথীদের ইজতেমা ১০, ১১ ও ১২ জানুয়ারি এবং ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি মাওলানা সা’দ কান্দলভীর অনুসারীরা ইজতেমা পরিচালনা করবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ